ফরিদপুরের মধুখালীতে ফেন্সিডিলের চালানসহ যুগান্তরের সাংবাদিক পরিচয়দানকারী আটক

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে ফেনসিডিলের চালানসহ দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী মো. তারিকুজ্জামান ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে এঘটনা ঘটে। 

আটক যুগান্তরের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারীর নাম মো. তারিকুজ্জামান। সে লক্ষীপুর জেলার দত্তপাড়া গ্রামের নুর হোসেনের পুত্র। আটক অপর সহযোগীর নাম আরাফাত হোসেন। 

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি ডিএক্স করোলা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ৪৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করি। এসময় চালকের আসনে থাকা যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী মো. তারিকুজ্জামান ও তার সহযোগী আরাফাত হোসেনকে আটক করা  হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment