ফরিদপুরে জাকের মঞ্জিলের উরশ উপলক্ষে মিশনসভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক উরশ শরীফ সফলভাবে সম্পন্ন করতে ফরিদপুরে মিশন সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার শহরের গোয়ালচামট এলাকায় পৌর অডিটোরিয়ামে এ মিশন সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল র‌্যালী ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন এ মিশন সভার আয়োজন করে।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিশন প্রধান মুরাদ হোসেন। 

এ সময় ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান, মিশন সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশ ও জগৎ কল্যাণে বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর আধ্যাত্মিক দার্শনিক কর্মকান্ড পর্যালোচনা করেন। মানুষের মধ্যে মনুষত্ব ও বিবেক বোধের উদ্বোধন করতে বিশ্ব জাকের মঞ্জিলে শামিল হওয়ার আহ্বান জানান। আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব পবিত্র উরশ শরীফ অনুষ্ঠিত হবে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment