ফরিদপুর প্রতিনিধি :
আগামী ১৩ জানুয়ারী শুক্রবার থেকে ফরিদপুরে শুরু হচ্ছে মাসব্যাপী জসিম পল্লী মেলা ২০১৭। প্রতিবছর পলীকবি জসিম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করে জসিম ফাউন্ডেশন। এরই মধ্যে শেষ হয়েছে মেলার প্রস্তুতি। শুক্রবার বিকালে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
জসিম ফাউন্ডেশনের সদস্য মো. জাহিদ হোসেন জানান, পল্লীকবি জসিম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী ছিল ০১ জানুয়ারী। কবির জন্মদিন উপলক্ষ্যে ১৩ জানুয়ারী ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির বাড়ীর আঙ্গীনা ঘেসে কুমার নদীর তীরে আধা কিলোমিটার এলাকাজুড়ে বসছে জসিম পল্লী মেলা ২০১৭। আগামী ১১ ফেব্রুয়ারী শেষ হবে মেলা। তিনি জানান, পল্লীমেলাকে জনপ্রিয় করতে ১৬৫টি নানা পসরার পাশাপাশি এমেলার বিগত দিনের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছরও থাকছে সার্কাস, নাগর দোলা, চরকীসহ নানা দেশীয় সংস্কৃতির আয়োজন।
গত বছর মেলা হয়নি তাই হতাশ ছিলেন কবিভক্তরা, তবে এবছর মেলার আয়োজনের সংবাদে খুশি তারা। কবির বাড়ী দেখতে আসা কয়েকজন দগর্শনার্থীর দাবী, কবির স্মৃতিরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর মেলার আয়োজন অব্যাহত রাখার।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, মেলার প্রধান আকর্ষন হিসেবে প্রতিরাতে সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানা দেশীয় সাংস্কৃতির পরিবেশনা। বিভিন্ন জেলা থেকে আসা সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
কবিভক্তরা মনে করেন, প্রতিবছর এ মেলার আয়োজন দেশীয় সংস্কৃতির লালনের পাশাপাশি কবিকে আরো বেশী কাছাকাছি নিয়ে যায় গণমানুষের। #
0 comments :
Post a Comment