শাহজাহান হেলাল, মধুখালী :
মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে মারামারীতে মোহাম্মাদ আলী জোয়াদ্দার (২৭) গুরুতর ্ আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার পৌর সদরের পূর্ব গাড়াখোলা গ্রামে সোমবার রাত ৯টার দিকে মোবাইলে খেলা নিয়ে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মথুরাপুর গ্রামের রহিম জোয়াদ্দারের পুত্র মোহাম্মাদ আলী জোয়াদ্দারকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে পাঠান। ডায়াবেটিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ চাসপাতালে চিকিৎসাধীন আছেন । গাড়াখোলা গ্রামের মন্টু ঢালীর পুত্র সুজন(১৪) ও ভাটিকান্দি মথুরাপুরের বিল্লালের পুত্র সাজ্জাদ (১৩)এর মধ্যে মোবাইলে গেম খেলা নিয়ে ঝগড়া হয় । সেটা জানতেই মোহাম্মাদ আলী জোয়াদ্দার সুজনের কাছে তার বাড়ীর সামনে ঝগড়ার কারন জানতে চান । সোরচিৎকারে সুজনের পিতাসহ তার পরিবার মোহাম্মাদ আলী জোয়াদ্দারকে মারপিট করে আহত করে।

0 comments :
Post a Comment