ফরিদপুর প্রতিনিধি :
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সোনালী ব্যাংক লিমিটেড, ফরিদপুর প্রিন্সিপাল অফিস কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে এস এম রুহুল আমিনকে আহ্বায়ক, রমিজ উদ্দিন আহম্মেদ ও মো. মঈনুল ইসলামকের যুগ্ম আহ্বায়ক এবং মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচীব করে ২১ সদস্যের এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। কমিটির সদস্যরা হলেন, মো. ইশতাকুর রহমান, মো. রাজিবুর রহমান, হাসান আব্দুর রহমান, ইরফানা আর্ক্তা পপি, তৌফিক আহমেদ, মো. আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, মো. দানেচ আলী, মাহবুবুর রহমান, মো. মসিউর রহমান, সৈয়দ আরিফুর রহমান, চিরঞ্জিব সাহা, মেহেদী আল রোমান, প্রমথ রঞ্জন বালা, মোহাম্মদ হানিফ, ওয়াহিদা ইয়াসমিন এবং সৈয়দা নুসরাত আজীজ।
কমিটির সদস্যরা সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সোনালী ব্যাংকের জিএম মো. মতিউর রহমান, ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. মাজেদুর রহমান ও জেনারেল ম্যানেজার লক্ষী নারায়ন ঘোষালের হাতে কেন্দ্রীয় কমান্ড অনুমোদিত অনুলিপি তুলে দেন। এসময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ও কর্মকর্তারা ৭১ এর সূচিত মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ঠ্রীয় ও জাতীয় জীবনে সু-প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। #


0 comments :
Post a Comment