ফরিদপুরে শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ফরিদপুর প্রতিনিধি :
ভাষার মাস ফেব্রুয়ারি আসন্ন। এ উপলক্ষ্যে ফরিদপুরে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে পিপলস থিয়েটার। 

শুক্রবার সকালে ফরিদপুরের প্রধান শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতা করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর রিজভি জামান। পরে সেখানে গাঁও গেরামের দিনগুলি নামের একটি ছড়াপত্রের মোড়ক উন্মোচন করা হয়। 

পিপলস থিয়েটারের সভাপতি, ছাড়াকার ম. নিজাম জানান, একে একে জেলার সবকটি শহীদ মিনার পরিচ্ছন্ন করবে এই থিয়েটারের কর্মীরা। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment