সুস্থ সমাজ গঠনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে

সংসদ উপনেতা

ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, সুস্থ সমাজ গঠেনে শুধু লেখাপড়া করলেই চলবেনা, পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। সুস্থ শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই।

বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও বিলনালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনকালে তিনি একথা বলেন। 

বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সালাহ্উদ্দিনের সভাপতিত্বে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আয়মন আকবর চৌধুরী বাবলু উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment