-সংসদ উপনেতা
ফরিদপুর প্রতিনিধি :জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন গ্রামে বসে যাতে শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গ্রামে বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় সংসদ উপনেতা নগরকান্দা উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব পদ দে বক্তব্য রাখেন।
উপস্থিত শিক্ষকরা স্ব স্ব বিদ্যালয়ের নানা সমস্যার চিত্র তুলে ধরেন। #
0 comments :
Post a Comment