ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার যতুরদিয়ায় সড়ক দূর্ঘটনায় এক যাত্রী নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম জানান, দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওই এলাকায় দ্রুতগতির কারণে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি সড়কের পাশে কাত হয়ে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, এসময় মহাসড়কের উভয় প্রান্ত থেকে আসা কয়েকশত যানবাহন আটকা পড়ে সড়ক অবরুগ্ধ হয়ে যায়, ফলে দেড়ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment