ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দিতে তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আরো অন্তত ২০জন আহত হয়। সোমবার বিকাল সোয়া চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঝিনাইদহ জেলার মো. মিজানুর রহমান। সে সোহাগ পরিবহনের সুপারভাইজার। নিহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঢাকা থেকে খুলনাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনে একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৮৩৯)ওই এলাকা অতিক্রম করার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ স্কানিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭০৯৪) পেছনের অংশে আঘাত করে। এতে সোহাগ পরিবহনের বাসটি নিয়ন্ত্রন পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
উদ্ধার কাজে নিয়োজিত ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মোঃ সাইফুজ্জামান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান চালাই। ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়েছে।
আহত যাত্রীদের বরাত দিয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফুননাহার জানান, বাস দুটি বেপরোয়া গতিতে চলার কারণে আড়কান্দির মোড়ে স্ব স্ব পরিবহনের উপর নিয়ন্ত্রন রাখতে ব্যর্থ হয়ে দূর্ঘটনায় পতিত হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আহতদের মধ্যে মো. আসাদ (৩২), মো. এনামুল (৩০), জামাল হোসেন (৩২), কামারুল ইসলাম (৪৯), সুমি আক্তার (১৯), আমিনুল ইসলাম (৭৫), মো. বকুল (৪৮), গুলশানারা বেগম (৫০) ও কাজী আ. ছালাম (৭৩) চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। অন্যদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। #

0 comments :
Post a Comment