ফরিদপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক মো. সেলিম মোল্লার পরিবারের উপর সালথা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলী মাতুব্বরের নেতৃত্বে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ফরিদপুর প্রেসকাবের আয়োজনে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা ও  উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। 

মানববন্ধনে ফরিদপুর প্রেসকাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সহসভাপতি মশিউর রহমান খোকন, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা অবিলম্বে সালথায় সাংবাদিক ও স্থাণীয় নিরীহ জনসাধারনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

অতপর একটি বিক্ষোভ মিছিল প্রেসকাব থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত রোববার সকালে পূর্ব শত্রুতার জের ধরে সালথা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলী মাতুব্বরের নেতেৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক সেলিম মোল্লার গ্রামের বাড়ী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্রি গ্রামে তার পৈত্রিক বাড়িতে হামলা চালায়। এসময় ওই সাংবাদিকের বাবা মান্নান মোল্যা (৬৫) কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় তার মা সালেহা বেগম এবং ছোট ভাইয়ের স্ত্রী পান্ন বেগম বাধা দিতে এগিয়ে আসলে তাদেরকেও আহত করে সন্ত্রাসীরা। পরে ওই সাংবাদিকে বাড়ীঘরে হামলা ও ব্যপক লুটপাট চালানো হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment