ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় তিন জনের ফাসির আদেশ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মুসরাত জেরীন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ রায় দেন তিনি। 

ফাঁসির দন্ড প্রাপ্তরা হলেন মো. জামির আলী (২৭), মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী (২৯) ও মিন্টু শেখ। এর মধ্যে মিন্টু শেখ পলাতক রয়েছে অন্য দুই আসামী রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

আসামীদের সকলের বাড়ী জেলার সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাদপুর গ্রামে।

আদালত সূত্রে ও মামলার বিবরনীতে জানা যায়, ২০১০ সালের ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের খলিলপুর বাজার থেকে নিজ এলাকা রাজবাড়ী জেলার মজলিসপুরে ফেরার পথে ফরিদপুরের বারোখাদা ব্রিজ এর নিকট পৌছালে আসামীরা গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের স্ত্রী মোসা শিউলী বেগম ফরিদপুর কোতয়ালী থানায় ওই তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান, মামলার তদন্ত ও দীর্ঘ শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারা তৎসহ পঠিতব্য ৩৪ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়া বিজ্ঞ আদালত তিন আসামীকে ফাঁসির আদেশ দেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment