ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা থানার (ওসি) ডিএম বেলায়েত হোসেনকে তার কর্মস্থল থেকে বুধবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ওই থানায় ওসি হিসেবে ডিএম বেলায়েত হোসেনের কার্যকাল আড়াই বছরের বেশি হয়ে যাওয়ায় নিয়মানুযায়ী তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, বিকেলেই সেখানে নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব নেবেন।
প্রসঙ্গত, বুধবার সকালেই ফরিদপুর প্রেসকাবের আয়োজনে মুজিব সড়কে সালথা উপজেলায় নারী, শিশু ও সাংবাদিকসহ নিরীহ মানুষের ওপর হামলা ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
0 comments :
Post a Comment