ফরিদপুরে মাদক পরিহারের আহ্বানে ৩২ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগীতা শুরু

ফরিদপুর প্রতিনিধি :
“মাদক পরিহার করে খেলায় মাতো” শ্লোগানে ফরিদপুরে শুরু হয়েছে ৩২ দলীয় “আঃ সালাম মন্ডল গোল্ডকাপ স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগীতা- ২০১৭”। 

বুধবার রাতে ফানুস উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ফরিদপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত। এসময় ফরিদপুর প্রেসকাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

শহরতলীর বদরপুরে মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ টুর্ণামেন্টের আয়োজন করেন ওয়েস্ট কাব।

উদ্বোধনী খেলায় শহর স্বেচ্ছাসেবক দল ০৫ পয়েন্টের ব্যবধানে প্রতিদন্দি শহর যুবলীগ দলকে পরাজিত করে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment