কাজী সিরাজের ভুলোমন!

স্টাফ রিপোর্টার : 
রোববার অনুষ্ঠিত হয়ে গেল কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। দুপুর থেকেই তিনি কলেজে অবস্থান করে উপভোগ করছিলেন ছাত্রীদের পরিবেশিত নাচ, গানসহ অন্যান্য পরিবেশনা। কিন্তু বিপত্তি ঘটে রাত পৌনে আটটায় যখন তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে যান। মাইক্রোফোন হাতে নিয়ে নিজের প্রতিষ্ঠা করা কলেজের নাম বলতে গিয়েই ভুলে যান। দুই বার বললেন কাজী সিরাজুল ইসলাম পর্যন্ত, এরপর বললেন কলেজের নামটি যেন কি? পেছনের ব্যানার দেখে বললেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। অতপর বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিতদের শুভেচ্ছা জানানোর সময় বললেন আমি নাকি সাংবাদিকদের সম্বোধন করিনা, তাই এখন করলাম। এরপরই তিনি বললেন আর একটি পেশার মানুষদের সম্বোধন করিনা, তারা যেন কারা? ও মনে পড়েছে “পুলিশ”। পরে পুলিশকে সম্বোধন করলেন। 

এরপর মুক্তিযুদ্ধের শহীদের সম্মান জানাতে গিয়ে ভুল বলেই ফের সংশোধন করলেন। বক্তব্যের এক পর্যায়ে এক দার্শনিকের উদ্ধৃতি করতে গিয়ে ভুল করলে পেছনের দর্শকরা হেসেই চলছিল। বক্তব্য চলাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বারবার কানের কাছে মুখ নিয়ে পয়েন্ট ধরিয়ে দিচ্ছিলেন আর তার শুনেই সেই পয়েন্টে আলোচনা চালাচ্ছিলেন কাজী সিরাজুল ইসলাম। এক পর্যায়ে মঞ্চে উঠে যান কাজী সিরাজুল ইসলামের অন্যতম সহচর আকরামুজ্জামান মৃধা রুকু। কানের কাছে মুখ নিয়ে বললেন মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলেন, তখন তিনি বললেন আগেই তো বলেছি। তারপর ফের তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বললেন। বক্তব্যের শেষাংশে সম্ভবত ইন্টারনেট বা ফেসবুক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন, কি যেন একটি বিষয় আছে, ও মনে পড়েছে ইমেল। এই ইমেলের কারনে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। ইমেলের ব্যাবহার বুঝে শুনে করতে হবে। এরপর ইমেল নিয়ে অনেক কথা বললেন তিনি। তার বক্তব্য শুনে পুরোটা সময় হেসেই চলছিলেন সচেতন দর্শকরা। কেউ কেউ আবার রসিকতা করে বলছিলেন কাজি সিরাজের ভুলোমন! #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment