কাঁদলেন শামা ওবায়েদ!

ফরিদপুর প্রতিনিধি :
কাঁদলেন শামা ওবায়েদ। অঝোরে কাঁদলেন এবং কাঁদালেন উপস্থিতদের। বললেন, দশ বছর আগে গত হওয়া পিতা কে এম ওবায়দুর রহমানের মুখচ্ছবি স্মৃতির মানসপটে এখনো ভেসে ওঠে বারবার। কখনোই ভুলতে পারেননা পিতাকে। 

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির সাবেক মহাসচিব, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কে. এম ওবায়দুর রহমানের ১০ মৃত্যুবার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। এসময় তার কান্নায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন অনেককেই। 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় কেএম ওবায়দুর রহমানের ১০ মৃত্যুবার্ষিকর স্মরনসভা অনুষ্ঠিত হয়। ওই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment