মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসনের চর শালেপুরে আব্দুল হাই খানের হাটের পশ্চিম পাশে সরকারি ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত যায়গা ও খাস জমি রাতের অধাঁরে স্থানীয় প্রভাবশালী মহল দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় শালেপুর চরের বাসিন্দা রাশেদ ডাক্তার,আমজাদ মৃধা,শেখ বিল্লাল,জালাল খান,ছাহের খুনকার ও আলমগীর মুন্সির নেতৃত্বে আরও ২০/২৫জন শনিবার গভীর রাতে সরকারি যায়গায় ঘর তুলে। খবর পেয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন খান বিষয়টি উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরীকে জানান এবং সরকারি যায়গায় ঘর উত্তোলন করতে নিষেধ করেন। কিন্তু ভূমি দস্যুরা চেয়ারম্যানের কথা আমলে না নিয়ে সরকারি জমি দখলের মহোৎসবে মেতে উঠে। অভিযোগের ভিত্তিতে সরকারি জায়গা দখলের সাথে জড়িত “সাবেক ইউপি সদস্য আমজেদ মৃধার সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি জায়গা দখলের বিষয়টি স্বীকার করে বলেন আমরা ভূমি অফিসের জায়গা বাদ দিয়ে এসএ ৫৭৬ ও ৫৭৫ নং দাগে ঘর তুলেছি। এখানে শুধু আমিই না আরও অনেকেই সরকারি যায়গায় ঘর তুলেছে তাই আমরাও আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভেবে এখানে ঘর তুলেছি”।
সরকারি ভূমি বেদখল হওয়ার বিষয়ে রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী বলেন শালেপুর চরে সরকারি ভূমি অফিসের প্রস্তাবিত জায়গা ও সরকারি খাস জমি দখল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি সরজমিনে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার পাশাপশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


0 comments :
Post a Comment