ফরিদপুরে বিএনপির সমাবেশে থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের পাঁচ নেতাকর্মী আটক

ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাসীর প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত কর্মসুচি পন্ড হয়ে গেছে। এসময় পুলিশ বিএনপির সমাবেশস্থলে উপস্থিত ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আ্ইনজীবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান, কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে আইনজীবি ভবনের সামনে বিএনপি সমাবেশ করার সময় পুলিশ তাতে বাঁধা দেয় এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের পাঁচ সদস্যকে আটক করে। 
তিনি জানান, আটককৃতরা হলেন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, পৌরস্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস, ছাত্রদলকর্মী রুহল আমিন, ছাত্রদলকর্মী আরিফুল ইসলাম, ছাত্রদলকর্মী আলমগীর হোসেন রাজু।
ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) এখলাসুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে জানান, পুলিশের পূর্ব অনুমোদন না নিয়ে সমাবেশ করায় বাঁধা দেওয়া হয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment