ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়ক থেকে ৬’শ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক প্রাইভেট কারটি নম্বর ( ঢাকা মেট্রো গ-১৫-৪০৩৭)।
মধুখালী থানার অফিসার ইন চার্জ মো. রুহুল আমীন জানান, গোপন সংবাাদের ভিত্তিতে মহাসড়কের বাগাট এলাকায় চেকপোস্ট বসায় মধুখালী থানা পুলিশ। পুলিশের চেকপোস্ট দেখে প্রাইভেটকারটি দ্রুত গতিতে অন্য রাস্তায় চলে যায়। পরে পুলিশ ধাওয়া করে ২ ঘন্টার চেষ্টায় চালায় প্রাইভেটকারটি আটক করতে।
পুলিশের ধাওয়ায় চালকসহ অন্য দুইজন উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া এলাকায় প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, প্রাইভেট কারে থাকা দুই যাত্রীর পরিচয় পাওয়া না গেলেও প্রাইভেট কারের চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মামুন হোসেন। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের বশির আহমেদের ছেলে।
পরে প্রাইভেটকারটি তল্লাশী চালিয়ে ৬’শ বোতল ফেন্সিডিল ও চালকের কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চালক মামুন হোসেন ও অজ্ঞাত আরো দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।#

0 comments :
Post a Comment