ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ধুতরাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামীলীগের নেতাকে গুরুত্ব জখম হয়েছে। আহত ওই নেতাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তালমা ইউনিয়নরে রসুলপুর বাজারে এই হামলা ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়া জানান, ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা ছরোয়ার হোসেনের উপর হামলা চালানো হয়। তিনি বলেন, হামলাকারিরা তার ডান পায়ের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি জানান, গুরুত্বর আহত ছারোয়ার হোসেন তালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
আহত ছারোয়ার হোসেন জানান, স্কুলটির পরিচালনা পরিষদের নির্বাচন না দিয়ে সিলেকশনের মাধ্যমে কমিটি করার চেষ্টা করা হচ্ছিল। তিনি বলেন, ওই স্কুলের আমি একাধিক বার পরিচালনা পর্ষদের সদস্য হয়ে দ্বায়িত্ব পালন করে আসছি। এবছর সিলেকশন না করে নির্বাচন চাওয়ায় প্রতিপক্ষ সেলিম মাতুব্বর, আইউব আলী মাতুব্বর গংরা আমার উপর ক্ষুব্দ হয়ে হামলা চালায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাছিম জানান, হামলার খবর পেয়ে আমি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি । তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

0 comments :
Post a Comment