উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -আব্দুর রহমান

ফরিদপুর প্রতিনিধি :
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি। 

সোমবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় ওই এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে এ আহ্বান জানান তিনি।

আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে চলছে, এই উন্নয়নের ধারাকে চলমান রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।

ওই অনুষ্টানে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সচিব মো. হেমায়েত হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সায়ফার প্রমূখ বক্তব্য রাখেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment