ডাকাতি করতে এসে হার্ট এ্যাটাকের ঔষুধ খাওয়ালো ডাকাত

ফরিদপুর প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চন্ডিবর্দি গ্রামের মৃত. হোসেন বিশ্বাসের পুত্র মো. মুন্নু বিশ্বাসের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে গত ০ মে মধ্যরাতে। ডাকাতরা ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩লাখ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। 

গৃহকর্তা মুন্নু বিশ্বাস জানান, সাতজনের ডাকাতদল সোমবার মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা আলমিরা ভেঙ্গে ২১ভরি স্বর্ণালংকার ও পাট বিক্রির ১৩ লক্ষাধিক টাকা লুটে নেয়।

তিনি জানান, বাড়ীর লোকজনের শোর চিৎকারে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতদের ব্যাবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ- ০১৩৭) চালক সহ আটক করে এলাকাবাসী। পরে তাকে মুকসুদপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

গৃহকর্তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা জানান, ডাকাতি চলাকালে হার্টের রোগী গৃহকর্তা যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন ডাকাতদলের এক সদস্য টেবিল থেকে একটি হার্ট এ্যাটাকের ট্যাবলেট ও একগ্লাস পানি মুখের কাছে নিয়ে বলে “তুইতো আবার হার্ট এ্যাটাকের রোগি, ঔষুধ খা না হলে মরে যাবি”।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, এঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। মামলা নং ০২, তারিখ ০১.০৫.২০১৭ইং। তিনি জানান, আটক আসামীকে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment