ফরিদপুর প্রতিনিধি :
উচ্চ শিক্ষাসহ চার দফা দাবীতে এবং ম্যাটস শিক্ষার্থীদের শান্তিপূর্ন কর্মসূচিতে নোয়াখালী, বাগেরহাট, রাজশাহী ও বগুড়ায় পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর জেলার সকল ম্যাটস শিক্ষার্থীরা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ফরিদপুর ম্যাটেসর শিক্ষার্থীরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাদিয়া আরফিন, উম্মে হাবিবা আখিঁ প্রমুখ। বক্তারা বলেন, ৪ দফা দাবী বাস্তবায়ন না করা হলে বৃহত্তর ভাবে এই আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া ৪ জেলায় মানববন্ধন করার সময় ম্যাটসের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। #
0 comments :
Post a Comment