ফরিদপুর প্রতিনিধি :
বোমা ফাটিয়ে ডাকাতি চলাকালে খবর পেয়ে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে অস্ত্র, বোমা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা পুলিশ, সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, সোমবার রাত একটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর বাজারের একটি দোকানে ডাকাতি হচ্ছে খবর পেয়ে মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে কাছাকাছি এলাকায় থাকা টহল পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশদল স্থাণীয়দের সহায়তায় ডাকাতদলকে ধাওয়া করে পাঁচ জনকে ধরে ফেলে।
এরা হলেন, নিজাম উদ্দিন (৩০), শহিদ মাতবর (৪০), মনিরুল সিকদার (৩৮), হাবিবুল্লাহ শেখ (৩৪) এবং মনিরুল ইসলাম (৩৫)। এরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য।
এদের নিকট থেকে একটি ওয়ান স্যুটারগান, একটি তিনটি তাজা ককটেল বোমা, একটি রামদা, দুইট স্যান ও দুইটি ছোরাসহ নগদ ১১হাজার তিনশ বারো টাকা উদ্ধার করা হয়।
মধুখালী থানার অপিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, ড্কআত ও বিষ্ফোরক আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে। #
0 comments :
Post a Comment