ফরিদপুর প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদ- দিয়েছে আদালত। এ ছাড়া আরো ১৭ জনের যাবজ্জীবন এবং তিনজনের ১০ বছর করে কারাদ- দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আদালত এই মামলায় রায় দিল।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজির আহমেদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদ-প্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে এবং ১০ বছর সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মো. জাকারিয়া সাজু, আলীউজ্জামান খোকন মাস্টার, মো. শাহাদৎ হোসেন, মো. হেমায়েত উদ্দিন ও মো. শাজাহান। এ মামলা থেকে ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদ-প্রাপ্তদের মধ্যে জাকারিয়া সাজু ও শাহজাহান পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সিরাজুল হক ছিরু মোল্লা নামে ওই ব্যবসায়ীকে আসামিরা সংঘবদ্ধ হয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। পরে তার লাশ আড়ুয়াকান্দি গ্রামের একটি খালের মধ্যে ফেলে দেন। এই ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান এবং আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান খোকন ও তফসিরুল আমিন বিশ্বাস। এই রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। #

0 comments :
Post a Comment