সাংবাদিক প্রবীর সিকদারকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারী উল্লেখ করে শাস্তি দাবি

ফরিদপুর প্রতিনিধি : 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সাংবাদিক প্রবীর সিকদারকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারী উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের নিলটুলী এলাকার ফরিদপুর প্রেসকাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন ধর্মের ও শ্রেনীপেশার মানুষ অংশ নেন।

“ফরিদপুর জেলার সর্বস্তরের সচেতন হিন্দু সমাজ” এর ব্যানার এ আয়োজিত এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক পিপি অ্যাডভোকেট অসিত কুমার মজুমদার, ফরিদপুর প্রেসকাবের  সভাপতি  মো. ইমতিয়াজ হাসান রুবেল,ফরিদপুরের সরকারি কৌঁসুলি দুলাল চন্দ্র সরকার, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী,জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের পিপি অ্যডভোকেট স্বপন পাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ সাহা, রুকসু’র সাবেক ভিপি মিথুন কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নারায়ণ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রবীর সিকদার সাংবাদিকতার নামে সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছেন। এমন কি তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সম্পর্কে কটুক্তি করতে ছাড়ছেন না। প্রবীর সিকদারের পরিকল্পিত  কটুক্তি থেকে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো  ফরিদপুর জেলা যুবলীগের সদস্য কৌশিক দাসও রেহাই পান নি। প্রবীর সিকদারের একের পর এক সাম্প্রদায়িক বক্তব্যে ফরিদপুরের শান্তি প্রিয় মানুষ বিরক্তবোধ করছেন।

এ অবস্থা চলতে দেওয়া যায় না। তার এ ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। প্রবীর সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষুব্ধরা প্রবীর সিকদারের কুশপুত্তলিকা দাহ করে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment