সালথায় জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মালিকানাধীন ফসলী জমিতে গুচ্ছগ্রাম করার প্রতিবাদ ও জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবার মানববন্ধন করেছে। শনিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে নির্মাণাধীন গুচ্ছগ্রামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার আটঘর ইউনিয়নের ৩০ নং গৌড়দিয়া মৌজার এসএ ৫৬৩ নং ক্ষতিয়ানের ৬১৮ নং দাগের ২৬ শতক ফসলী জমির উপর ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিজিআর প্রকল্পের অধীনে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয় সম্প্রতি। ওই জমি ব্যাক্তি মালিকানাধীন দাবী করে ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও এলাকাবাসী উক্ত ফসলি জমির উপর মানববন্ধন করে।

তারা মানববন্ধনে জমির মালিকানা দাবী করে তারা বলেন, আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী পৈতৃক সুত্রে আমরা এই জমির ভোগদখল করে আসিতেছি। বর্তমান বিএস খতিয়ানে অজ্ঞতাবশত আমাদের নাম কর্তন হয়েছে, যাহা সংশোধণকল্পে মুনসেফ আদালতে একটি অভিযোগ করেছি। এমতবস্থায় উক্ত দাগের জমিতে সরকার কর্তৃক গুচ্ছগ্রাম নির্মাণের কাজ শুরু করেছে, যা আমাদের উপর জুলুম করা হচ্ছে। তারা সরকারের নিকট গুচ্ছগ্রামের কাজ বন্ধ করে ব্যাক্তি মালিকানাধীন জমি ফিরিয়ে দেয়ার দাবী জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন, সরকারী জায়গার উপর গুচ্ছগ্রাম নির্মাণ করা হচ্ছে। জমির মালিকানা দাবী করে কেউ আমাদের কাছে আসেননি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment