ভাঙ্গায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময়

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পর্যায়ে এসডিজি-৩ অর্জন ও স্বাস্থ্যসেবার মান উননয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে  উপজেলা সেমিনার কক্ষে  উপজেলা প্রশাসন ও  স¦াস্থ্য বিভাগের আয়োজনে সভায় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ,কিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার  মালিক,সংশ্লিষ্ট কর্মচারী.ঔষধ কোম্পানীর  প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান মিয়ার  সভাপতিত্ব  ও সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবীব,ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইছাহাক মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ,  সহকারী  কমিশনার(ভ’মি)হিমাদ্রি খীসা,ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান,আনসার ও ভিডিপি কমান্ডার সাইদুর রহমান।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment